Return Policy
রিটার্ন এবং রিফান্ড পলিসি – GlowAsh BD

GlowAsh BD-এর পক্ষ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় (যেমন: কালার বা ডিজাইনের অমিল, ভুল পণ্য ডেলিভারি হওয়া কিংবা ত্রুটিপূর্ণ পণ্য), তবে নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে:

১. যোগাযোগের সময়সীমা:
পণ্য হাতে পাওয়ার পর অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ না করলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

২. পণ্য পরিবর্তন বা রিপ্লেসমেন্ট:
সমস্যাযুক্ত পণ্যটি জানানোর পর যদি উক্ত পণ্যটি আমাদের স্টকে থাকে, তবে ৫ কর্মদিবসের মধ্যে সঠিক পণ্যটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

৩. টাকা ফেরত বা রিফান্ড:
যদি উক্ত পণ্যটি আমাদের স্টকে না থাকে, তবে ৫ কর্মদিবসের মধ্যে  আপনার পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে ইনশা আল্লাহ।

বিশেষ দ্রষ্টব্য:
• ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ না করলে কোনো অভিযোগ বা রিটার্ন রিকোয়েস্ট গ্রহণ করা হবে না।
• পণ্যে কোনো ত্রুটি বা ভুল না থাকলে সাধারণত কোনো পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করা হয় না।